আজ বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার জন্য প্রস্তুত রাশিয়া

ইউক্রেন যুদ্ধে সম্পৃক্ত সব পক্ষের সঙ্গে সমঝোতা আলোচনার জন্য রাশিয়া প্রস্তুত রয়েছে। কিন্তু ইউক্রেন ও তার পশ্চিমা মদদদাতারা আলোচনায় বসার প্রস্তাব নাকচ করছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রোববার পুতিন রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন রোশিয়া ১-এ দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন। খবর আলজাজিরার।

পুতিন বলেন, ‘গ্রহণযোগ্য সমাধানের বিষয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে সমঝোতার জন্য আমরা প্রস্তুত। কিন্তু এটা তাদের ওপর নির্ভর করছে। সমঝোতার বিষয়টি আমরা নাকচ করছি না, তারা করছে।’

তিনি বলেন, ‘আমরা আমাদের জাতীয় স্বার্থ রক্ষার জন্য লড়াই করছি, আমাদের নাগরিকদের ও জনগণের স্বার্থের সুরক্ষায় লড়ছি। জনগণকে রক্ষা করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।’

তিনি আরও বলেন, ‘আমাদের ভূরাজনৈতিক প্রতিপক্ষগুলোর নীতির কেন্দ্রে রয়েছে রাশিয়াকে বিচ্ছিন্ন করা। তারা সব সময় আমাদের বিভক্ত ও শাসন করতে চেয়েছে। আমাদের লক্ষ্য ভিন্ন–রাশিয়ার জনগণকে ঐক্যবদ্ধ করা।’

পুতিন বলেছেন, তিনি শতভাগ আত্মবিশ্বাসী যে তার সেনারা পেন্টাগনের সবচেয়ে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করতে পারবে। যে প্রতিরক্ষাব্যবস্থা ইউক্রেনকে পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin