বিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় ৭৮৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮৭ হাজার ১৬২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৬ লাখ ৮৫ হাজার ২৩৯ জনে। শনাক্ত দাঁড়িয়েছে ৬৬ কোটি ১৪ লাখ ৪০ হাজার ২২৫ জনে।
রোববার সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া।
জাপানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৭ হাজার ৬২২ জন এবং মারা গেছেন ৩৩৯ জন। শুরু থেকে এখন পর্যন্ত ২ কোটি ৮১ লাখ ১৬ হাজার ৭৪০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৫৫ হাজার ১৯ জন মারা গেছেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।




