আজ বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ভূমিকম্পে কাঁপলো ক্যালিফোর্নিয়া, নিহত ২

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরে উপকূলীয় এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। যার মাত্রা ছিল ৬ দশমিক ৪। এতে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে রাজ্যের লাখ লাখ মানুষ। নিহত হয়েছেন দুই জন।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের। দেশটির ভূতত্ত্ব গবেষণা সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

রয়টার্স জানায়, ভূমিকম্পটি ইউরেকা বন্দর নগরী থেকে ২৫ মাইল (৪০ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে আঘাত হানে। এতে বহু ঘরবাড়ি ও রাস্তাঘাট বিধ্বস্ত হয়েছে। পানির লাইন ও বিদ্যুৎসংযোগেও বিঘ্ন ঘটেছে। ফার্নডেলের একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অগ্নিকাণ্ড হয়েছে।

দেশটির ভূতত্ত্ব গবেষণা সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের এক বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার ভোরের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলীয় জেলা হামবোল্টের ফার্নডেল শহরের ৭ দশমিক ৪ মাইল দক্ষিণ-পশ্চিমে। ফলে ফার্নডেলের একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অগ্নিকাণ্ড হয়েছে।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin