আজ বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বিএনপি ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে না: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, যদি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে এটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে না।

তিনি বলেন, কোনো দলকে জোর খাটিয়ে আমরা নির্বাচনে আনতে পারব না। আমাদের সিনসিয়ার আপিল, আমারা দুইবার চিঠি দিয়েছিলাম। উনাদের সম্পূর্ণভাবে আমাদের ওপর, সরকারে ওপর অনাস্থা আছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাত ৯টার দিকে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, ও বরিশাল অঞ্চলের জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, বিএনপির যে নির্বাচনে আসা প্রয়োজন, সেটি সরকারের তরফ থেকেও বলা হচ্ছে। সরকার অনুধাবন করে যে নির্বাচন অংশগ্রহণমূলক হতে হলে বিরোধী দল প্রয়োজন। বিএনপি একটি অন্যতম বিরোধী দল, এ বিষয়ে সন্দেহ নেই। বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তবে একটি অপূর্ণতা থেকে যাবে।

নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়ে সিইসি বলেন, এখন পর্যন্ত ইভিএমে ভোট হচ্ছে তা বলছি না। আমাদের এখন পর্যন্ত যা সামর্থ্য আছে তা ৫০-৬০টি। আমরা যে প্রজেক্ট দিয়েছি, তা বলতে পারছি না সময়মতো পাবো কিনা। যদি একটি ভোটও ইভিএমএ করতে না পারি, তবে ৩০০ আসনে ব্যালটের মাধ্যমে ভোট করার সামর্থ্য আমাদের আছে। ইভিএম যদি পাই ওয়েল অ্যান্ড গুড।

সরকার ইভিএম পরীক্ষা-নিরীক্ষা করছে জানিয়ে তিনি আরও বলেন, ইভিএম যদি পেতাম, খুব ভালো হতো। যদিও পাবলিক একটি নেগেটিভ পারসেপশন করে ফেলেছে। এতো নির্বাচন হয়ে গেছে, ইভিএম নিয়ে এই ধরনের কোনো অভিযোগ পাইনি।

বরিশালের জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান। মতবিনিময় সভায় বরিশাল বিভাগের সব পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin