আজ বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

প্রধানমন্ত্রীর চাচী শেখ রাজিয়া নাসেরের মৃত্যু

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী ও সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের মা শেখ রাজিয়া নাসের মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

শেখ রাজিয়া নাসেরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

জানা যায়, প্রধানমন্ত্রীর চাচী রাজিয়া নাসের করোনা আক্রান্ত হয়ে এভারকেয়ার হসপিটালে লাইফ সাপোর্টে ছিলেন। রাজিয়া নাসের বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের দাদী। দুপুরে শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে তাকে রাজধানীর এভারকেয়ার হসপিটালে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

গত ৫ নভেম্বর বার্ধক্যজনিত কারণে রাজিয়া নাসেরকে এভারকেয়ার হসপিটালে ভর্তি করা হয়।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin