আজ মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই সফর, ১৪৪৮ হিজরি
আজ মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই সফর, ১৪৪৮ হিজরি

পরিবেশ দূষণের দায়ে সাভারে ফার্নেস অয়েল কারখানাকে জরিমানা

ঢাকার সাভারে পরিবেশ দূষণ করে অবৈধভাবে গাড়ির পরিত্যক্ত টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরি করার অভিযোগে কারখানায় অভিযান পরিচালনা করেছে সাভার উপজেলা প্রশাসন।

রোববার বিকালে সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের হিন্দু ভাকুর্তা এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি এস এম রাসেল নূর। তিনি রাতে এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযানে পরিবেশ ছাড়পত্র ব্যতীত ক্ষতিকর রিসাইক্লিং টায়ার কারখানা পরিচালনা করার দায়ে পরিবেশ সংরক্ষণ আইনে  মিম রিসাইক্লিং কারখানাকে নগদ ১ লক্ষ টাকা এবং এস এস রিসাইক্লিং কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সাভার নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাসেল ইসলাম নূর বলেন, ওই এলাকায়  অনুমোদনহীন এসব কারখানার মালিকরা পরিবেশ দূষণ করে অবৈধভাবে দীর্ঘদিন ধরে গাড়ির পরিত্যক্ত টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরি করে আসছিল। ফলে ওই এলাকায় পরিবেশের মারাত্মক ক্ষতির পাশাপাশি এলাকায় কোনো ফসলি জমিতে ফসল হচ্ছে না। এছাড়া এলাকাবাসী নানা রোগে আক্রান্ত হচ্ছেন।

এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে তিনি ওই এলাকার ২টি কারখানায় অভিযান পরিচালনা করেন। এদিকে এলাকাবাসী এসব অবৈধ কারখানা চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য আহ্বান জানান প্রশাসনের কাছে।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin